Friday, March 27, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় চাঁদের হাট

Date:

Share post:

তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান। সবদিকেই তাঁর সতর্ক দৃষ্টি। নিজের বাড়ির কালীপুজোতেও তিনিই মূল উদ্যোক্তা। একদিকে অতিথি আপ্যায়ন করেছেন। অন্যদিকে বাড়ির পুজোর তদারকি করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচিত মুখ দেখলেই সামনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, পঞ্চপ্রদীপ হাতে সন্ধের সন্ধ্যা আরতি সঙ্গে সঙ্গে পুরোহিতকে এগিয়ে দিচ্ছেন পুজোর সাজ সরঞ্জামও। দর্শনার্থীদের দেখভাল করেছেন তিনি। রান্নার ভোগের হাত লাগিয়েছেন তিনিই।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে চাঁদের হাট। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তাঁর বাড়ির কালীপুজোয় আসেন সস্ত্রীক রাজ্যপাল। তাঁকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী-আমলা, সংগীতশিল্পী, চলচ্চিত্র জগতের মানুষজনের পাশাপাশি ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে, শশী পাঁজা,  অরূপ রায়,  সুব্রত বক্সি,  নির্মল মাজি, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দীনেশ ত্রিবেদী, দোলা সেন, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র, রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ সহ একাধিক ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সোহম, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতি হোম চৌধুরী সহ একাধিক সঙ্গীত জগতের মানুষ। এছাড়াও উপস্থিত ছিলেন বাড়ির ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতিথি আপ্যায়নের পাশাপাশি পুজোর খুঁটিনাটি বিষয়ে নজর রেখেছিলেন তিনি। সবমিলিয়ে জমজমাট মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...