Friday, June 26, 2026

ভিলেন তুবড়ি প্রাণ কাড়ল দুজনের

Date:

Share post:

উৎসবের রাতেও বিষাদের ছায়া। ভিলেন তুবড়ি প্রাণ নিল দুই শহরবাসীর। বেহালার বরিশার এক আবাসনে গলায় ভাঙা তুবড়ির খোল আটকে মৃত্যু হল বছরের এক শিশুর। স্থানীয় সূত্রে খবর, রবিবার বাবা-মার সঙ্গে বাজি ফাটাচ্ছিল ছোট্ট আদি। সেই সময় হঠাৎই একটি জ্বলন্ত তুবড়ি ফেটে যায়। তুবড়ির খোলের ভাঙা অংশ গিয়ে লাগে আদির গলার নলিতে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাত আটটা নাগাদ বিজন সেতুতে একইভাবে মারা গেলেন আর এক ব্যক্তি। দীপক কুমার কোলে নামে ওই ব্যক্তি যখন তুবড়ি জ্বালাতে যান তখন হঠাৎই সেটি ফেটে যায়। খোলের ভাঙা অংশ লাগে লাগে তাঁর গলায়। শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাত আটটা থেকে দশটা পর্যন্ত ছিল বাজি ফাটানোর সময়। আর এর মধ্যেই পরপর দুর্ঘটনায় মৃত হল দুজনের।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...