Friday, June 26, 2026

কালীপুজোতে ঝকঝকে রোদ, দেখে নিন ভাইফোঁটাতে কেমন থাকবে আকাশের মেজাজ

Date:

Share post:

মুখ ভার ছিল আকাশে। একটানা তিন দিন বৃষ্টি। বরুনদেবের বদান্যতায় কালীপুজোর আনন্দ প্রায় মাটি হতে বসেছিল। তবে সুখবর শুনিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মিলে গিয়েছে। রবিবার, কালীপুজোর দিন সকাল থেকেই ঝকঝকে রোদ ওঠায় উৎসবের আমেজ ফিরে এসেছে পুরোদমে।

এরই মধ্যে রাজ্যবাসীকে ফের সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়ে দিচ্ছে, আগামী দু’-তিনদিনেও সারা রাজ্যে কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত বা দুর্যোগপূর্ণ আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা নেই। ফলে কালীপুজো পরবর্তী দিনগুলি, এমনকী ভাইফোঁটার দিনও বৃষ্টি ভোগাবে না বলে জানিয়ে দিয়েছে তারা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপর থাকা নিম্নচাপ অনেকাংশেই দুর্বল হয়ে পড়েছে। ফলে এ রাজ্যে জলীয় বাষ্পযুক্ত বায়ুও কম ঢুকছে। তাই আগামী দু’তিনদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে গত ক’দিন বৃষ্টির জন্য যেভাবে তাপমাত্রা কমে গিয়েছিল, তা কিছুটা বাড়তে শুরু করবে। শীত-শীত লাগবে ভোরের দিকে। আকাশ একেবারে মেঘমুক্ত না হলেও তা থেকে বৃষ্টি হবে না। অর্থাৎ, হেমন্তের পরিচিত পরিবেশেই কাটবে আগামী ক’দিন। উৎসবমুখরতায় আপাতত বাধা হচ্ছে না অকালবৃষ্টি।

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...