Wednesday, June 24, 2026

কেন্দ্রের জোট সরকারে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল! স্পষ্ট বার্তা অভিষেকের

Date:

Share post:

“৪ জুন সরকার গড়লে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল।“ শনিবার, জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে সভা থেকে স্পষ্ট বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেবে I.N.D.I.A.।এদিনের সভা থেকে বিজেপিকে (BJP) নিশানা করে অভিষেক বলেন, “দেশে কালো টাকা বেড়েছে। গরিব আরও গরিব হচ্ছে। ধনী আরও ধনী হচ্ছে। অভিন্ন দেওয়ানিবিধি আনলে সংবিধান পাল্টে যাবে। সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। আমরা বলছি না। বিজেপি নিজেই এ কথা বলছে সংকল্পপত্রে।“ এরপরেই অভিষেক স্পষ্ট করেন, “৪ জুন ফল বেরোবে কিন্তু বিজেপি সরকার গড়তে পারবে না।“ ইন্ডিয়া জোটের জয়ের বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, “৪ জুন সরকার গড়লে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল। সরকার গড়ার সঙ্গে সঙ্গে বিপিএল পরিবারগুলিকে বছরে বিনামূল্যে ১০টি করে সিলিন্ডার দেবে ‘I.N.D.I.A.’।“ পাশাপাশি অভিষেক আশ্বাস দেন, “আমি আছি তো, দেখি কে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে! যত দিন তৃণমূল সরকার রয়েছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না।“

অভিষেকের (Abhishek Banerjee) কথায়, “বিজেপির ইস্তাহারে শুধু বিভাজন, বৈষম্যের রাজনীতির কথা রয়েছে। কথায় আছে স্যাঁকরার টুকটাক, কামারের এক ঘা। ১ জুন এক কোপে বিজেপিকে বধ করবেন।“ মোদি সরকারে আমলে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। অভিষেক বলেন, “নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। জিরের উপরও জিএসটি চাপিয়েছে। হিরের উপর জিএসটি নেই।“ বলেন, “বিজেপি ক্ষমতায় আসার পর গরিবকে ভাতে মারার চেষ্টা করেছে। সমস্ত প্রকল্প বন্ধ করে দিয়েছে। বিধ্বংসী ঘূর্ণিঝড়়ের সময় শুধু তৃণমূল মানুষের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময়ও তৃণমূল পাশে ছিল। অন্য দিকে বিজেপি সরকার ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা তুলে নিয়ে গিয়েছে। গত পাঁচ বছরে ৪ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে। কিন্তু মানুষের বকেয়া টাকা আটকে রেখেছে।“

সন্দেশেখালি প্রসঙ্গেও এদিনর সভা থেকে বিজেপি নিশানা করেন অভিষেক। বলেন, “সন্দেশখালির ভিডিও দেখেছেন? কী ভাবে মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ধর্ষণের মতো মিথ্যা অভিযোগ করিয়েছে। বিজেপির নেতা গঙ্গাধর কয়ালকে এই কথা বলতে শোনা গিয়েছে। বিজেপির তমলুক প্রার্থী বলছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কী?’। ভাবুন যে মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সহযোগিতা করেছে, তার দাম জিজ্ঞাসা করছেন বিজেপির প্রার্থী। ১ জুন মহিলা শোষণকারী এবং নির্যাতনকারী বিজেপির যে ক’জন ছাঁইপাশ পড়ে রয়েছেন, তাঁদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ভাসান দিতে হবে“- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...