Wednesday, June 24, 2026

নাবালিকাকে বিয়ে করে হেফাজতেই আত্মঘাতী নবদম্পতি! থানা জ্বালালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে ভয়াবহ ঘটনার সাক্ষী নীতীশ গড় বিহার (Bihar)। এবার পুলিশের হেফাজতেই (Police Custody) আত্মঘাতী যুগল। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে বাংলার এই পড়শি রাজ্য। অভিযোগ, পুলিশের মারধর এবং নজরদারির অভাবেই হেফাজতে থাকাকালীন আত্মঘাতী হয়েছেন দু’জন। বিহারের (Bihar) আরারিয়া জেলার তারাবাড়ি গ্রামের ঘটনা।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় সূত্রে খবর, বিহারের এক নাবালিকাকে বিয়ে করার অপরাধে বিয়ের আসর থেকেই বরকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। কনেকেও আটক করা হয়েছিল। খবর চাউর হতেই বিক্ষুব্ধ গ্রামবাসীরা থানায় আগুন লাগিয়ে দেয় বলে খবর। পুলিশের অভিযোগ, দিন দুয়েক আগে গ্রামের ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করেন অভিযুক্ত যুবক। কিন্তু বছর দেড়েক আগে ওই কিশোরীর দিদির সঙ্গেও যুবকের বিয়ে হয়েছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পর নিজের নাবালিকা শ্যালিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন যুবক। শ্যালিকার বিয়ের বয়স না হওয়া সত্ত্বেও তাঁদের চার হাত এক হয়। খবর কানে পৌঁছতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বর এবং কনেকে বিয়ের আসর থেকে থানায় নিয়ে আসে। তবে গ্রামবাসীদের অভিযোগ, থানায় নিয়ে গিয়েই বর এবং কনেকে বেধড়ক মারধর করে পুলিশ। তার পর জেলেই কাপড় ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে যুগল।

তবে পুলিশের নজরদারির অভাব ও মারের হাত থেকে বাঁচতেই থানার ভিতর এমন একটি কাণ্ড ঘটেছে, অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, যেখানে দেখা যায়, থানার লক-আপ বেয়ে উঠছেন এক যুবক। তারপর গলায় দড়ি দিচ্ছেন। যদিও এটি ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ। আর সেই ভাইরাল ভিডিও দেখে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা একসঙ্গে গিয়ে থানা ঘেরাও করেন। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর ছোড়ার পাশাপাশি উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায় বলে অভিযোগ। তার পর থানায় আগুনও ধরিয়ে দেওয়া হয়।


Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...