Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রী এরকম বাড়িতে থাকেন! বিস্মিত ধনকড়

Date:

Share post:

সস্ত্রীক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো গিয়েছিলেন রাজ্যপাল। বাইরে থেকেই তাঁদের আপ্যায়ন করে ঘরে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘরের ভিতর প্রায় মিনিট কুড়ি ছিলেন তাঁরা। বেরিয়ে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি জগদীপ ধনকড়। সেখানে তখন উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে দেখে রাজ্যপাল বলে ফেলেন, “একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে টালির চালের বাড়িতে থাকেন! আমি ভাবতেই পারি না। ওনার এই অনাড়ম্বর জীবন দেখে আমি আপ্লুত।”

এর আগেও অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে সারাদেশের বহু তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা কালীঘাটের বাড়িতে এসেছেন। সবার মুখে একই কথা শোনা গিয়েছে। বাজপেয়ী বলেছিলেন, একজন রেলমন্ত্রী এই বাড়িতে থাকেন! বারবার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের দুবারের মুখ্যমন্ত্রী হয়েও নিজের ছোট্ট বাড়িতেই এখনও স্বচ্ছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই মাটির কাছাকাছি থাকা জীবনযাপন দেখে অভিভূত জগদীপ ও সুদেশ ধনকড়।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় চাঁদের হাট

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...