Sunday, June 21, 2026

রঞ্জন গগৈর চেয়ারে বসবেন ৬৩ বছরের শরদ বোবদে

Date:

Share post:

রঞ্জন গগৈর পরে কে? খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানালেন, তাঁর চেয়ারে বসবেন ৬৩ বছরের শরদ অরবিন্দ বোবদে। দশদিন আগে রাষ্ট্রপতির কাছে তাঁর নাম সুপারিশ করেন গগৈ নিজেই। আজ, ২৯ অক্টোবর সেই সুপারিশে সিলমোহর দেন রাষ্ট্রপতি। ১৯ নভেম্বর ৪৭তম প্রধান বিচারপতি দায়িত্ব নেবেন। সুপ্রিম কোর্টের প্রথা অনুযায়ী তিনিই প্রধান বিচারপতি হবেন, যিনি বিচারপতিদের মধ্যে প্রবীণতম। গগৈ তার বাইরে হাঁটেননি। ২০২১ সালের ২৩ এপ্রিল বোবদে আবার দায়িত্বভার তুলে দেবেন পরবর্তী প্রধান বিচারপতির হাতে। অর্থাৎ তিনি কার্যত দেড় বছর ক্ষমতায় থাকবেন।

বিগত ২০ বছরে পাদপ্রদীপের আলোয় আসেন বিচারপতি বোবদে। ২০০০ সালে বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন বোবদে। ২০১২ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই সময় প্রধান বিচারপতি আলতামাস কবীরের চোখে পড়ে যান বোবদে। ২০১৩ সালে অর্থাৎ পরের বছরেই সুপ্রিম কোর্টে বিচারপতি হিসাবে যোগদান। গত বছর যখন প্রধান বিচারপতি দীপক মিশ্রর সঙ্গে বিচারপতি ক্যুরিয়ন, বিচারপতি চেলমেশ্বর, বিচারপতি লোকুর ও বিচারপতি গগৈর প্রকাশ্য বিভাজন হয়, তখন মধ্যস্থাকারীর ভূমিকা নেন বোবদে। অযোধ্যা কাণ্ডের বিচারপর্বের পাঁচ বিচারপতির অন্যতম সদস্য বোবদে। এমনকি সম্প্রতি সুপ্রিম কোর্টের এক মহিলাকর্মী প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। গোপন শুনানির পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে নিরপরাধ ঘোষণা করেন বোবদে। অনেকে বলছেন, গগৈর সুপারিশের পিছনে প্রচ্ছন্নে এই ঘটনা রেশ হয়তো কাজ করেছে!

আরও পড়ুন-কালীপুজোর আরতি প্রতিযোগিতায় অসুস্থ ৬০ জন

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...