Sunday, June 21, 2026

কালীপুজোর আরতি প্রতিযোগিতায় অসুস্থ ৬০ জন

Date:

Share post:

কালীপুজা উপলক্ষে অয়োজিত আরতি প্রতিযোগিতার অনুষ্ঠানে ইলেকট্রিক বাল্বের তীব্র আলোর জেরে প্রায় ৬০ জন বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকার উত্তর নারারথলি গ্রামে।

জানা গিয়েছে, অসুস্থদের সকলকেই আলিপুরদুয়ার জেলা হাসপাতালের আউটডোরে চিকিৎসা করানো হয়েছে। তীব্র আলোর জেরে তাঁদের প্রায় সকলেরই চোখ লাল হয়েছে। বেশ কয়েকজনের চোখ দিয়ে জল পড়ছে। কারও আবার চোখ ফুলে গিয়েছে।

জেলা হাসপাতালের চক্ষু চিকিৎসকরা জানান, অনেক সময় তীব্র আলোর পাশাপাশি দূষণের কারণে এইরকম হয়। তবে এখনও পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

আরও পড়ুন-গোষ্ঠী সংঘর্ষে বীরভূমে মৃত ১

 

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...