Wednesday, June 17, 2026

জামিন পেয়েই নির্যাতিতাকে ফের ধর্ষণ!

Date:

Share post:

একই অপরাধের পুনরাবৃত্তি। চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের রাজুবস্তি এলাকায়। মঙ্গলবার সন্ধেয় স্থানীয় এক যুবতী ইসলামপুর থেকে বাসে চেপে রাজুবস্তি এলাকায় নামেন। অভিযোগ, মাসুম রেজা সহ মোট পাঁচ দুষ্কৃতী তাঁকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নির্যাতিতা যুবতীর অভিযোগ, এর আগেও মাসুম তাঁকে ধর্ষণ করে। সেই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে জেলও খাটে মাসুম।

সম্প্রতি জামিন পায় সে। প্রতিশোধ নিতেই আবারও নির্যাতিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিত্সাইধীন ওই যুবতী। নির্যাতিতার পক্ষ থেকে ইসলামপুর থানায় মাসুম রেজা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...