Thursday, April 2, 2026

খড়দহে আক্রান্ত পশুপ্রেমী মা-ছেলে

Date:

Share post:

খড়দহের মাদারিপুর কলোনি অঞ্চলে আক্রান্ত পশুপ্রেমী দীপঙ্কর নন্দী ও তাঁর মা সবিতা নন্দী। বেশ কয়েক বছর ধরেই রাস্ত\কুকুর, বিড়ালদের খাবার খাওয়ান তাঁরা। কিন্তু অভিযোগ, প্রতিবেশীরা বিভিন্নভাবে বাধা দেন তাঁদের। এমনকী, এনিয়ে বচসাও হয়। বৃহস্পতিবার, কুকুরকে খাবার দেওয়া নিয়ে প্রতিবেশীদের সঙ্গে গোলমাল বাধে মা ও ছেলের। অভিযোগ, দীপঙ্করের মাথা ফাটিয়ে দেন প্রতিবেশীরা। বাধা দিতে গেলে আক্রান্ত হন দীপঙ্করের মা সবিতাও। খড়দহ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে আক্রান্ত পরিবার। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে ঘটনাটি নিছক সাজানো বলে দাবি প্রতিবেশীদের।

আরও পড়ুন – পুচুর সন্ধানে ২ হাজার টাকা পুরস্কার ঘোষণা

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...