Monday, June 22, 2026

বইয়ের বন্ধুত্ব সীমানা ছাড়িয়ে: মোহরকুঞ্জে শুরু নবম বাংলাদেশ বইমেলা

Date:

Share post:

মোহরকুঞ্জে শুক্রবার থেকে শুরু হলো নবম বাংলাদেশ বইমেলা। চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। বইমেলার পাশাপাশি ১০ দিন ধরেই চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য সংক্রান্ত আলোচনাসভা। এবার বাংলাদেশের ৮০টি প্রকাশনা সংস্থার স্টল হয়েছে বইমেলা প্রাঙ্গনে। যা গতবারের থেকে ২০টি বেশি। বইমেলার মূল ফটকে লেখা আছে, “বইয়ের বন্ধুত্ব সীমানা ছাড়িয়ে”। অর্থাৎ, উদ্যোক্তারা কলকাতার বুকে এই বাংলাদেশ বইমেলাকে দুই দেশের মৈত্রীর বন্ধন হিসেবে দেখতে চাইছেন।

শান্তিনিকেতনের মাহালি নাচের মধ্য দিয়ে অতিথি বরণ হয়।

আরও পড়ুন – বিজেপি-শিবসেনা জোটে ফাটল, এনসিপি বলল সরকারের চাবিকাঠি তাদের হাতেই

এদিনের বাংলাদেশ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন কবি শঙ্খ ঘোষ, বাংলাদেশের বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান-সহ আরও কবি-সাহিত্যিকরা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড-এর সম্পাদক সুধাংশু দে। তবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।

অতিথিরা সকলে একসঙ্গে ফিতে কেটে নবম বই মেলার শুভ সূচনা করেন। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আহকামউল্লাহ এবং দিনাত জাহান মুন্নি।

                                                                      ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর তৎপরতায় কাশ্মীর থেকে রাজ্যে ফিরছেন ১৩১ জন শ্রমিক

Related articles

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...