Monday, June 22, 2026

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

Date:

Share post:

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস।গত ২৪ ঘণ্টায় শহরজুড়ে বৃষ্টি হয়েছে ৬২.১ মিলিমিটার। আজও কলকাতায় ঝড় বৃষ্টি চলবে। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সর্তকতা (Yellow Alert) জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, বিহার থেকে বাংলায় সক্রিয় রয়েছে নিম্নচাপ। আজ দিনভর মেঘলা আকাশ। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায় বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা দুই বর্ধমান ও মুর্শিদাবাদে।জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় জারি কমলা সতর্কতা। সপ্তাহজুড়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে।

 

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...