Saturday, June 13, 2026

‘গুপী গাইন ও বাঘা বাইন’ দিয়ে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Date:

Share post:

২৫ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ‘গুপী গাইন ও বাঘা বাইন’ ছবি দিয়ে। ১৯৬৯ সালে দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পের ভিত্তিতে ‘গুপী গাইন ও বাঘা বাইন’ তৈরি করেন সত্যজিৎ রায়। এই বছর এই ছবির ৫০ বছর পূর্তি। সেই উপলক্ষেই এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এই ফিল্ম দেখিয়েই শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর।

এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি জার্মানি। উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন বিখ্যাত জার্মান চিত্র পরিচালক ফোলকার স্লোয়েনডর্ফ। থাকতে পারেন শাহরুখ খানও। তবে, কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অমিতাভ বচ্চন। সেই কারণে তিনি এবার উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবেন কি না, সেবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি চলচ্চিত্র উৎসব কমিটি।

আরও পড়ুন-ডেঙ্গুতে মৃত কলকাতা পুরসভার সোশ্যাল সেক্টরের ম্যানেজার

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...