Friday, June 5, 2026

7 নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, বিজেপি মন্ত্রীর দাবিতে চাঞ্চল্য

Date:

Share post:

বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়ে গেলেও দুই শরিকের ঝগড়ায় এক সপ্তাহ পরেও সরকার গঠন করা যায়নি মহারাষ্ট্রে। বিজেপি সর্বোচ্চ 105 টি আসন পেলেও 56 আসন পাওয়া শরিক শিবসেনার চাপে শপথ নিতে পারেননি দেবেন্দ্র ফড়নবিশ। এই অচলাবস্থার মধ্যে এবার মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনার কথা উঠে এল।

মহারাষ্ট্রের অর্থমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা সুধীর মুঙ্গানতিয়ার বলেছেন, 7 নভেম্বরের মধ্যে যদি সরকার গঠন করা না যায় তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কারণ 8 নভেম্বরের মধ্যে পরবর্তী বিধানসভা গঠন করতেই হবে। এক মারাঠি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপির এই নেতা বলেন, রাজ্যের মানুষ আমাদের সবচেয়ে বেশি আসনে জিতিয়েছে। এরপর অন্য কেউ মুখ্যমন্ত্রিত্বের দাবি করে কী করে?

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...