Thursday, April 2, 2026

রাজ্য সরকারের বিজয়া সম্মেলনীতে ইকো পার্কে আজ নক্ষত্র সমাবেশ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের উদ্যোগে আজ শুক্রবার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে নিউটাউনের ইকো পার্কে। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নক্ষত্রের সমাবেশ ঘটবে ইকোপার্কে।

আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের। পাশাপাশি আমন্ত্রণ পেয়েছেন শিল্পপতি ও সেলিব্রিটিরাও।থাকবেন বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত-সহ অন্যান্য সদস্যরাও।

আরও পড়ুন – শোভনের নিরাপত্তা ফেরাচ্ছে নবান্ন

জানা গিয়েছে, উপস্থিত থাকবেন রাজ্য সরকার ঘনিষ্ঠ সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, মায়াঙ্ক জালান, সঞ্জয় বুধিয়া-সহ একঝাঁক শিল্পপতি। এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট চিকিৎসকরাও উপস্থিত থাকবেন। বিজয়া সম্মেলনীতে থাকছেন টলিউডের তারকারাও। যোগ দেবেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, জুন মালিয়া-সহ আরও অনেকে। রাজ্য মন্ত্রিসভার সদস্য ও আমলারাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

বিশাল খাবারের আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে। ডিনারে থাকছে কন্টিনেন্টাল-ভারতীয়-চাইনিজ সবরকম খাবারই। আর সঙ্গে নামি দোকানের রকমারি মিষ্টি তো থাকছেই!

আরও পড়ুন – খড়দহে আক্রান্ত পশুপ্রেমী মা-ছেলে

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...