Thursday, June 25, 2026

দেখা হলে অনুষ্কার কাছে ক্ষমা চেয়ে নেব, বিতর্কে জল ঢাললেন ইঞ্জিনিয়ার

Date:

Share post:

অনুষ্কা শর্মার আক্রমণাত্মক জবাবের পরেই ক্ষমা চেয়ে বিতর্কে দাঁড়ি টানলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার।

ক্রিকেটীয় জীবনে গোটা দেশের ‘ম্যাটিনি আইডল’ ফারুখ ইঞ্জিনিয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিশ্বকাপ চলাকালীন দেশের নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা দিতেই ব্যস্ত ছিলেন।

তাঁর এমন বক্তব্যের পর আলোড়ন তৈরি হয় ভারতীয় ক্রিকেটে। ফারুখ ইঞ্জিনিয়ারের কটাক্ষের জবাবে মুখ খোলেন অনুষ্কা। ইঞ্জিনিয়ারের যাবতীয় দাবি উড়িয়ে ট্যুইটারে কড়া ভাষায় দীর্ঘ এক চিঠি লেখেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। অনুষ্কার ওই বিস্ফোরক জবাবের পরেই ইঞ্জিনিয়ার ক্ষমা চেয়ে নেন অনুষ্কার কাছে।

আরও পড়ুন – ইঞ্জিনিয়ারের কটাক্ষে অনুষ্কার পত্রবোমা, শোরগোল ক্রিকেটমহলে

একটি টিভি চ্যানেলে ফারুখ বলেছেন, “আমি মজা করতেই কথাটা বলেছিলাম। অনুষ্কার অনুভূতিকে আঘাত করতে আমি চাইনি। তিলকে তাল করা হয়েছে। অনুষ্কাকে এর মধ্যে টেনে আনা হয়েছে। ও আমার মেয়ের মতো। অনুষ্কা আর বিরাট অনেকের কাছেই রোল মডেল। বিরাট দুর্দান্ত ক্যাপ্টেন। রবি শাস্ত্রীও খুব ভাল। পুরো বিষয়টা নিয়ে অযথা বাড়াবাড়ি করা হয়েছে। অনুষ্কার সঙ্গে নিশ্চয় আমার দেখা হবে। আমি ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব।’’ ফারুখ ইঞ্জিনিয়ার হঠাৎই নির্বাচকদের কটাক্ষ করতে গিয়ে টেনে আনেন অনুষ্কাকে। আর এটাই মেনে নিতে পারেননি নামী এই অভিনেত্রী।

ইঞ্জিনিয়ারের মন্তব্যের পর ট্যুইট করে তিনি জানিয়ে দেন, ‘আমাকে নির্বাচকরা চা এগিয়ে দিতে ব্যস্ত ছিলেন, তা একদমই ঠিক নয়। বিশ্বকাপে আমি তো মোটে একটা ম্যাচ দেখতে গিয়েছিলাম। তাও আবার ফ্যামিলি বক্সে বসেছিলাম। নির্বাচকদের বক্সে তো আমি বসিনি।’ ইঞ্জিনিয়ারের সাক্ষাৎকার প্রসঙ্গে অনুষ্কা আরও লেখেন, ‘নির্বাচক কমিটির যোগ্যতা এবং তাঁদের নিয়ে কোনও বক্তব্য থাকলে আপনি তা করতেই পারেন। কিন্তু, নিজের বক্তব্যকে প্রমাণ করার জন্য বা তাকে উত্তেজক করার জন্য আমার নাম জড়াবেন না। দীর্ঘ পোস্টের শেষে অনুষ্কা লিখেছেন, ‘অ্যান্ড ফর দ্য রেকর্ড, আই ড্রিঙ্ক কফি।’

অনুষ্কার এই আক্রমণাত্মক জবাবের পরেই ইঞ্জিনিয়ার ক্ষমা চেয়ে বিষয়টায় ঢেলে দিলেন ঠাণ্ডা জল।

আরও পড়ুন – পিঙ্ক ইতিহাস শুরুর দিনেও অবিচ্ছিন্ন শচীন-সৌরভ জুটি

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...