Sunday, March 22, 2026

এখান থেকে অন্তত বিজ্ঞাপন সরান

Date:

Share post:

বীরভূমি মেদিনীপুর। বিপ্লবীদের দেশ মেদিনীপুর।
এখানকার শহিদদের স্মরণে বহু বছর আগে থেকেই মেদিনীপুর কলেজের উল্টোদিকে বসানো হয়েছিল তাঁদের মূর্তি। পরবর্তীকালে সাঁওতাল বিদ্রোহ থেকে গান্ধীজির লবণ সত্যাগ্রহ ও মাতঙ্গিনী হাজরার পতাকা হাতে মৃত্যুবরণের মতো ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব ভাস্কর্যের মাধ্যমে। এই উদ্যোগ মেদিনীপুরবাসীর কাছে গর্বের।

আজকের দিনে পুজো থেকে ক্রিকেট দল, পয়সার জন্য সবাইকেই তো বাণিজ্যিক ট্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে হয়। কিন্তু দেশের জন্য নিঃস্বার্থভাবে যাঁরা প্রাণ দিলেন, তাঁদের কি ট্যাগমুক্ত করা যায় না? মেদিনীপুর পুরসভার কাছে এই আর্জি জানালাম।

শ্যাম স্টিল ও গগন থার্মেক্স টিএমটি বার কোম্পানিদের অনুরোধ, অনেক টাকা খরচ করে নামিদামি লোকেদের আপনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছেন। এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, দেশের জন্য প্রাণ দেওয়া বেচারিদের মাথার উপর আপনাদের কোম্পানির বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়ে বিপ্লবের আঁতুড়ঘর মেদিনীপুরের সম্মানটুকু বাঁচান।

আমার বন্ধুদের অনুরোধ, এই পোস্টটি ভাইরাল করে শহিদদের সম্মান বাঁচান।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...