Saturday, March 21, 2026

ব্যারেটো এবার মোহনবাগানের কোচ!

Date:

Share post:

সবুজ তোতা এবারে সবুজ-মেরুনের কোচ। কলকাতার মাঠে ফিরছেন জোস র‍্যামিরেজ ব্যারেটো। কোচ ভিকুনারের সঙ্গেই আপাতত অতিথি কোচ হিসাবে কাজ করবেন ময়দান কাঁপানো একসময়ের ব্রাজিলিয়ান ফুটবলারটি। যদিও ব্যারেটো নিজেকে কোচিং-এর ছাত্র হিসেবে ব্যাখ্যা করে বলেছেন এর পিছনে অন্য কোনও কারন অনুসন্ধান করতে যাবেন না।

ব্যারেটো এই মুহূর্তে মুম্বইয়ের রিলায়েন্স একাডেমির সহকারী কোচ। এর পাশাপাশি পেশাদার কোচ হতে তিনি এএফসির কোচিং কোর্স করছেন। ‘বি’ লাইসেন্স পেয়ে গিয়েছেন। আগামী বছরে ‘এ’ লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু তার মাঝে কিছুটা সময় তিনি পাচ্ছেন। তাই ৪-৯ নভেম্বর পর্যন্ত তিনি সবুজ মেরুনের খেলোয়ারদের কোচিং করাবেন অর্থাৎ ৬ দিনের কোচিং। সবুজ তোতা এই ৬দিনের কোচিংকে ডিসার্টেশন পেপারের মতো ওয়ার্ক এক্সপেরিয়েন্সই বলতে চেয়েছেন। তাঁর কোর্সের একটি অঙ্গ। আর সেটি নিজের ক্লাব মোহনবাগান ছাড়া অন্য কোথায় হতে পারে! আজ, শনিবার কোচ ভিকুনারের সঙ্গে কথা বলবেন ব্যারেটো। তারপর সোমবার থেকে নেমে পড়বেন মাঠে। নিশ্চিতভাবে অনুশীলনেও এবার সবুজ তোতাকে দেখতে ভিড় জমাবেন মোহনবাগানীরা।

Related articles

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...