Sunday, March 1, 2026

আইনকে বুড়ো আঙুল, বেলা বাড়তে রবীন্দ্র সরোবরে ছটের প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রবীন্দ্র সরোবর লেকে অবাধে চলছে ছট পুজোর বিরাট আয়োজন। নেশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশকে অমান্য করে দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন ছট পুজো করতে এই সরোবরে।

সকালেই সরোবরের গেট ভেঙে ঢুকে পরে একদল লোক। প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাঁরা। তাদের বাধা দেওয়ার জন্য ছিল না কোনও নিরাপত্তারক্ষী। এরপর বেলা যত গড়িয়েছে, ততই ভিড় বেড়েছে সরোবরে। বিভিন্ন বয়সের মানুষ কলার কাধি, ফলমূল, ফুল নিয়ে গিয়ে ফেলে সরোবর চত্বর। কেউ কেউ আবার বাজনা নিয়েও আসে।

আরও পড়ুন – রবীন্দ্র সরোবরের গেট ভেঙে ছটপুজোর প্রস্তুতি

কেএমডিএ‘র নির্দেশিকা ছিড়ে চলে একের পর এক ঘাট দখলের প্রক্রিয়া। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছিল না কোনও পুলিশ। এদিন ঘটনাস্থলে দেখা যায়নি কোনও কেএমডিএ‘র আধিকারিককেও। সরকারি নিরাপত্তারক্ষী না থাকায় সরোবরের একের পর এক গেট দিয়ে ঢুকতে থাকে সাধারণ মানুষ।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেপুজোর জন্য ঘাট পরিষ্কারের কাজ শুরু করে দেন সাধারণ মানুষই। কেউ কোথাও বালতি রেখে, কেউ আবার কাপর পেতে দিয়ে কেউ কাগজে নাম লিখে নিজেদের জায়গা চিহ্নিত করে যান। সরোবরের পরিবেশ রক্ষা ও দুষণ নিয়ন্ত্রনের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা কার্যত অমান্য করেই রবীন্দ্র সরোবরে চলছে অবাধ ছট পুজোর আয়োজন।

                                                                                                                                        ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর সুরে কথা হরকা বাহাদুরের

spot_img

Related articles

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও...

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...

কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...