Saturday, March 21, 2026

সোমবার থেকেই মিলবে ইডেন টেস্টের টিকিট

Date:

Share post:

বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া মাত্রই গোলাপি বলে দিন-রাতের টেস্টের পরিকল্পনা বাস্তবায়ন করার পথে এগিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের ইতিহাসে এই সূচনা হবে ক্রিকেটের নন্দনকাননেই। সেই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইডেন গার্ডেন্সে। আগামী 22 নভেম্বর ভারত-বাংলাদেশ প্রথম দিন-রাতের টেস্ট খেলবে। যতদিন এগোচ্ছে ততই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। এমনকি চাঁদের হাট বসতে চলেছে এদিন ইডেনে, তার আগে থেকেই আভাস দিয়েছেন সৌরভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এদেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিনোদন ও ক্রিকেট জগতের মহারথীরা থাকবেন এই ম্যাচের প্রথমদিনে। শুধু তাই নয়, এই ম্যাচের টিকিটেও থাকছে বিশেষ চমক। রাখা হয়েছে গোলাপি আভা যুক্ত টিকিট। তবে সকলের একটাই প্রশ্ন কবে থেকে পাওয়া যাবে এই ঐতিহাসিক ম্যাচের টিকিট? তার উত্তর রয়েছে এই প্রতিবেদনে। জানা গিয়েছে, সোমবার থেকেই মিলবে ইডেন টেস্টের টিকিট।

অনলাইনে পাওয়া যাবে এই টিকিট। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কাউন্টারেও মিলবে ঐতিহাসিক ম্যাচের টিকিট। দর্শক টানতে প্রতিদিনের টিকিটের ন্যূনতম মূল্য করা হয়েছে মাত্র 50 টাকা। সব মিলিয়ে ঐতিহাসিক এই দিনের অপেক্ষায় রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব, তা বলাই যায়।

আরও পড়ুন – ব্যারেটো এবার মোহনবাগানের কোচ!

Related articles

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...