Saturday, June 27, 2026

সন্দেশখালিতে গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক সহ 4

Date:

Share post:

ফের দুষ্কৃতী হামলায় আক্রান্ত পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ সন্দেশখালির খুলনা গ্রামে এসআই অরিন্দম হালদারের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশকর্মী দুষ্কৃতীদের ধাওয়া করেন। কেদার সর্দার ও বিধান সর্দার নামে দুই দুষ্কৃতী পুলিশের ওপর আচমকাই গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে জখম হন অরিন্দম হালদার সহ চারজএসআইকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুই পুলিশকর্মীকে কলকাতায় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বাকি এক গ্রামবাসী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোর রাতে ওই দুই কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে বসিরহাট পুলিশ। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে। ঘটনাস্থলে যান বসিরহাট পুলিশ জেলার সুপার কঙ্করপ্রসাদ বারুই। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, চলছে পুলিশি টহল। কি কারণে হামলা, সেটি পরিকল্পিত কি না? সেটাও খতিয়ে দেখছে সন্দেশখালি থানার পুলিশ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...