Wednesday, May 27, 2026

জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ ট্রেন পূর্ব রেলের

Date:

Share post:

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জন্য যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া বিভাগ অতিরিক্ত ট্রেন চালাবে। পূর্ব রেল জানিয়েছে, আগামীকাল, রবিবার থেকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মোট আট জোড়া করে বিশেষ ট্রেন চালানো হবে।

তার মধ্যে সাত জোড়া ট্রেন প্রতিদিন চালানো হবে হাওড়া-ব্যান্ডেল-হাওড়ার মধ্যে। বাকি এক জোড়া প্রতিদিন চলবে হাওড়া-বর্ধমান-হাওড়ার মধ্যে। ভাসানের দিন আরও এক জোড়া বিশেষ লোকাল ট্রেন চালানো হবে হাওড়া-ব্যান্ডেল-হাওড়ার মধ্যে। বিশেষ ট্রেনগুলি যাত্রাপথে প্রতিটি স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন-আমলা ও মন্ত্রীদের নিয়ে নবান্নে বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

 

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...