Saturday, June 20, 2026

উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই খড়্গপুরে প্রচারে তৃণমূল

Date:

Share post:

বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই খড়্গপুর প্রচারে নেমে পড়ল তৃণমূল। বৃহস্পতিবার, দুপুরে পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপরেই দলীয় নেতা, কর্মীরা তাঁকে অভিনন্দন জানান।

শনিবার সকাল থেকেই তৃণমূল কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল প্রার্থীর নাম দিয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্ট করেন অনেক কর্মী।
তাঁকে প্রার্থী করায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানান প্রদীপ সরকার। দলের আশা পূরণ করতে পারবেন বলে আশাবাদী তৃণমূল প্রার্থী।
লোকসভা ভোটে এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ প্রায় ৪৫ হাজার ভোটে হারান তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে। সেই ব্যবধান ঘুচিয়ে জিতে আসাই প্রদীপ সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। আর বিজেপির রাজ্য সভাপতির গড়ে জিতে আসতে পারলে দলের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকেটাই বেড়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...