Monday, April 6, 2026

ভারতের ১২১ জনের হোয়াটসঅ্যাপে আড়ি পেতে ছিল ইজরায়েলি সংস্থা!

Date:

Share post:

ধীরে ধীরে বেরিয়ে পড়ছে ঝুলি থেকে বেড়াল। হোয়াটসঅ্যাপে ভারতের উপর গোয়েন্দাগিরির আসল তথ্য আসছে ক্রমশ প্রকাশ্যে। জানা গিয়েছে ইসরায়েলি সংস্থা পেগাসাস সফটওয়্যার স্পাইওয়্যার ব্যবহার করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের মোট 121 জনের ওপর নজরদারি চালিয়েছে। যদিও এই সংস্থাটির দাবি ভারতের সেই সব নাগরিকদের জানিয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে।

ভারতের রাজনীতিবিদ, কূটনীতিক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপর ইজরায়েলের এই সংস্থা গোয়েন্দাগিরি জাল পেতেছিল। ইতিমধ্যে নয়াদিল্লি সংস্থাটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। যদিও এখনও তার ব্যাখ্যা সরকারের হাতে এসে পৌঁছয়নি।

আরও পড়ুন – খনির নীচে আটকে পড়লেন ৭০ জন শ্রমিক, তারপর যা হল

হোয়াটসঅ্যাপে আড়িপাতা কীভাবে হতো? জানা গিয়েছে কোনও ব্যক্তি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করার পরেই ইজরায়েলি সংস্থাটি তার ওপর নজর রাখত। শুধু তাই নয় প্রয়োজনে সংস্থার পক্ষ থেকে ওই নির্দিষ্ট ব্যক্তির মোবাইলে ফোন করে তার ফোন হ্যাক করতো। আর একবার হ্যাক করা সম্ভব হলে সমস্ত তথ্য চলে আসতো হ্যাকারদের কাছে। মোবাইল ব্যবহারকারী কোথায় কোথায় যাচ্ছেন তাও জানতে পারত হ্যাকাররা। নয়াদিল্লি অভিযোগ করেছিল, ফেসবুক কর্তারা এই নজরদারির বিষয়টি তাদের আগাম জানায়নি। যদিও মার্ক জুকারবার্গ-এর সংস্থা পরিষ্কার জানিয়েছে নয়াদিল্লিকে এ বিষয়ে আগাম সতর্ক করা হয়েছিল। শুধু ভারত নয় অন্য যে সমস্ত দেশে এই ঘটনা ঘটেছে তাদেরকেও সংস্থার পক্ষে আগাম সতর্ক করা হয়েছিল।

আরও পড়ুন – গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...