Tuesday, March 24, 2026

হাতে মাত্র ৪ দিন! শিবসেনার ঘোষণা তাদের পাশে ১৭০ বিধায়ক

Date:

Share post:

হাতে রয়েছে মাত্র আর ৪ দিন। তার মধ্যেই সরকার গড়তে হবে। কিন্তু শিবসেনা বিজেপির মধ্যে সমস্যা এখনও মেটেনি। দুই পক্ষই অনড়। এবার বিজেপিকে পাল্টা চাল দেওয়া শুরু করল শিবসেনা। বিজেপি নেতারা হুমকির সুরে যখন রাষ্ট্রপতি শাসনের কথা যখন বলছেন, তখন শিবসেনা বলছে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে সময় এলেই তারা দেখিয়ে দেবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত সাফ জানালেন, আমাসের সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। বিজেপি যদি ভেবে থাকে শিবসেনাকে ল্যাজে খেলাবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ বিজেপিকে ছুড়ে ফেলে দেবে। এই সংখ্যা যে এনসিপি আর কংগ্রেসের মিলিত শক্তি, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে কিছু নির্দলও রয়েছে।

দেওয়ালির দিনেই এনসিপি নেতা নেতা শরদ পাওয়ারের বাড়িতে যান সঞ্জয়। সেখানে একপ্রস্থ কথা হয়। অন্দরের কথা, শিবসেনাকে সরকার গড়তে দিয়ে বাইরে থেকে এনসিপি-কংগ্রেস সমর্থন করবে। আর সেই কথার ভিত্তিতে সঞ্জয় রাউত কার্যত হুমকি দিচ্ছেন বিজেপিকে। এনসিপি নেতা নবাব খান ইঙ্গিতপূর্ণ বিবৃতি দিয়ে বলেন, মহারাষ্ট্রের মানুষের স্বার্থে উদ্ধব ঠাকরে সরকার গড়তে বিকল্প পথ তৈরি করতে পারেন। এবং সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। ফলে ৭ নভেম্বরের আগে শিবসেনা যে ওলট-পালট করার প্রস্তুতি নিচ্ছে, তা আভাসে-ইঙ্গিতেই বোঝা যাচ্ছে।

আরও পড়ুন – প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র

Related articles

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...