Sunday, March 1, 2026

প্রকাশিত হল ভারতের নতুন মানচিত্র

Date:

Share post:

প্রকাশিত হলো ভারতের নতুন মানচিত্র। সেইসঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রকাশ করেছে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দ্বিখণ্ডিত হওয়া জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পৃথক মানচিত্র। সার্ভে জেনারেল অব ইন্ডিয়া এই দুই মানচিত্র প্রকাশ করে।

গত ৩১ অক্টোবর ভারতের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা রদ করে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। এর একটি জম্মু ও কাশ্মীর, অন্যটি লাদাখ।

এর আগে পর্যন্ত ভারতে ছিল ২৯টি রাজ্য, আর ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল। গত ৩১ অক্টোবর রাত ১২টার পর একটি রাজ্যের সংখ্যা কমে গেছে। আর বেড়ে গেছে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা। বর্তমানে ভারতের রাজ্যসংখ্যা ২৮টি। কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ৯টি।

আরও পড়ুন – চন্দননগর বড়বাজারের পুজোয় উঠে এসেছে পুরনো কলকাতা

এই ২৮ রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত নতুন ভারতের নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে। আর নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের পৃথক মানচিত্রও প্রকাশ করা হয়েছে।

নতুন মানচিত্র অনুযায়ী, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ পুনর্গঠনের ফলে এখন জম্মু ও কাশ্মীরের জেলার সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ২৮টি করা হয়েছে। পাশাপাশি,, লাদাখের একটি জেলা বাড়িয়ে ২টি করা হয়েছে। কার্গিল ও লেহ।

ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের জন্য দুই উপ-রাজ্যপালও নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের নতুন উপ-রাজ্যপাল হয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু এবং লাদাখের উপ-রাজ্যপাল নিযুক্ত হয়েছেন রাধাকৃষ্ণ মাথুর। তাঁরা রাজ্যপাল হিসেবে শপথও নিয়েছেন।

গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্ট সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা রদ করে। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরকে ভেঙে দ্বিখণ্ডিত করে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।

আরও পড়ুন – ভারতের ১২১ জনের হোয়াটসঅ্যাপে আড়ি পেতে ছিল ইজরায়েলি সংস্থা!

spot_img

Related articles

কুরুচিকর মন্তব্য বিজেপি নেতার, মোদি-শাহের কাছে প্রতিবাদ পত্র সৌরভের

সোশ্যাল মিডিয়ায় তারকাদের আক্রমণ করাটা এবং তাদের নিয়ে কুরুচিকর ভাষায় মন্তব্য করাটা বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। শুধু...

আলবেনিয়াতে আটকে ভারতীয় কুস্তি দল, দুবাইতে দুর্ভোগ অব্যাহত সিন্ধুর

পশ্চিম এশিয়ার রাজনীতিতে সংকট তৈরি হয়েছে। ইরান বনাম ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে চরম অস্থিরতা বিশ্বজুড়ে। হামলা হচ্ছে...

দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

রবিবাসরীয় বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বিপরীতমুখী খামখেয়ালী আবহাওয়া। ফাগুনের মাঝামাঝিতেই বৈশাখী গরমের আভাস মিলছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা...

উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Khamenei death protest) মৃত্যুর প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার...