Wednesday, March 25, 2026

মালির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় নিহত ৫৩ সেনা, সন্দেহের তির আইএসের দিকে

Date:

Share post:

মালিতে এক সেনা ছাউনিতে ভয়ঙ্কর জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাধারণ নাগরিক। মালির উত্তর-পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটে।

মালি সরকারের মুখপাত্র ইয়াইয়া সানগারি বলেছেন, ঘটনাস্থল থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হামলায় সেনাছাউনিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

এই ঘটনা মালির ইতিহাসে সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে অন্যতম। গত সেপ্টেম্বরে এরকমই একটি সন্ত্রাসবাদী হামলায় ৩৮ সেনা জওয়ানের মৃত্যু হয়। বুরকিনা ফাসোর সীমান্তবর্তী দুটি সেনা চৌকিতে ওই হামলা হয়েছিল।

মালি ২০১২ সাল থেকে একের পর এক জঙ্গিদের হামলার শিকার হচ্ছে। মূলত দেশটির উত্তরাঞ্চলে এই উগ্রপন্থার উদ্ভব ঘটে। পরে তা ওই অঞ্চলের আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। বুরকিনা ফাসো ছাড়া মালির সীমান্তবর্তী অন্য দেশগুলো হলো চাদ, নাইজার ও মৌরতানিয়া। উগ্রপন্থীদের বিদ্রোহ ঠেকাতে ফ্রান্সের সহায়তায় এই পাঁচ দেশের সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছে। পাঁচ দেশের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর এই জোট জি-৫ সাহেল নামে পরিচিত।

এর আগে সেপ্টেম্বরের ওই হামলার জন্য জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের সদস্যদের দায়ী করেছিল জি-৫। আনসারুল ইসলাম ২০১৬ সালে কট্টরপন্থী নেতা ইব্রাহিম মালাম ডিকোর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি গড়ার আগে ইব্রাহিম মালাম ২০১২ সাল থেকে মালির উত্তরাঞ্চলে জঙ্গিদের হয়ে যুদ্ধ করে আসছিল।

তবে এবার এই হামলায় অনেকেই ইসলামিক স্টেট বা আইএসের হাত দেখছে। কারণ বাগদাদির মৃত্যুর পর এই জঙ্গি সংগঠন জানিয়েছিল, তারা গোটা বিশ্ব জুড়ে খুব দ্রুত প্রতিশোধ নেবে। মালির জঙ্গি হামলার ঘটনার সঙ্গে ইসলামিক স্টেটের কোনও যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...