Wednesday, June 17, 2026

বাংলাদেশ সংবাদপত্রে মুশফিকুরদের জয়জয়কার

Date:

Share post:

পরিসংখ্যান বলছিল ভারতের বিরুদ্ধে কোনওদিনই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু সেই পরিসংখ্যানকে কার্যত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উল্টে দেয় টাইগার্সরা। বোলিং বিভাগে আমিনুল ইসলামদের দাপট এবং ব্যাটিং বিভাগে নায়েকের মতো মুশফিকুর রহিমের ব্যাটিং ঝড় ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ এনে দিয়েছে বাংলাদেশকে। তাই দলকে নিয়ে রীতিমতো প্রশংসায় মেতেছে বাংলাদেশ সংবাদমাধ্যম।

দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলি বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করতে ছাড়ছে না। হবে নাই বা কেন? এই জয় ভারত জয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দৈনিক সংবাদপত্র ‘কালের কন্ঠ’ দেশের এই জয়কে প্রথম পাতা’র শিরোনামে জায়গা করে দিয়েছে। তবে শুধু ‘কালের কণ্ঠ’ নয়, ‘ইনকিলাব’, ‘ইত্তেফাক’, ‘যায়যায়দিন’ এবং ‘জনকন্ঠ’ সহ অসংখ্য বাংলাদেশ দৈনিক সংবাদপত্রে মুশফিকুরদের ভারত জয় প্রথম পাতায় জায়গা পেয়েছে। উচ্ছ্বসিত বাংলাদেশবাসীও।

সঙ্গত, এখনও বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। যার মধ্যে আর একটি ম্যাচ জিততে পারলেই সিরিজ পকেটে পুরবেন সৌম্যরা। কিন্তু রোহিতরাও কি এই হারের প্রতিশোধ পরের দুটি ম্যাচে নেবেন না? তার উত্তর দেবে সময়। তবে এই মুহূর্তে ভারত জয়ের পর উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ, তা বলাই যায়।

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...