Thursday, May 7, 2026

শিবসেনাকে সমর্থন নয়, পাওয়ারকে জানালেন সোনিয়া?

Date:

Share post:

বহুপ্রতীক্ষিত বৈঠকের পর কোনও পক্ষই মুখ খোলেনি। এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার শুধু বলেছেন, অনেক বিষয় আছে। ভবিষ্যতেও আলোচনায় বসা হবে। তবে কংগ্রেস সূত্রের খবর, মহারাষ্ট্রে সরকার গঠনে শিবসেনাকে সমর্থনের প্রস্তাব উড়িয়ে দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট প্রসঙ্গে পাওয়ারের সঙ্গে বৈঠকে নিজের অাপত্তি জানিয়ে দিয়েছেন সোনিয়া। বলেছেন, ভোটের রায় মেনে কংগ্রেস বিরোধী আসনেই বসবে। কোনও অবস্থাতেই শিবসেনার মত কট্টর হিন্দুত্ববাদী দলকে সমর্থন দেবে না কংগ্রেস। কারণ এই পদক্ষেপ নিলে গোটা দেশে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মতাদর্শগত লড়াই করা যাবে না। কারণ আদর্শগতভাবে বিজেপি ও শিবসেনা কার্যত একই মেরুর।

উল্লেখ্য, এর আগে শিবসেনা দাবি করেছিল বিজেপিকে বাদ দিয়ে এনসিপি-কংগ্রেসের সমর্থনে মহারাষ্ট্রে সরকার গড়বে তারা। মারাঠা স্ট্রংম্যান শারদ পাওয়ারের সঙ্গে তাই যোগাযোগ রেখে চলছিলেন শিবসেনার শীর্ষ নেতৃত্ব। কিন্তু সোমবার দিল্লিতে সোনিয়া-পাওয়ার বৈঠকের পর সেই প্রক্রিয়া নিশ্চিতভাবেই ধাক্কা খেল।

 

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...