Friday, June 26, 2026

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে ‘অযোগ্য’ রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি নবান্নের (Nabanna)। আগামী ১৫ জুন ২০২৬-র মধ্যে ভুয়ো ও অযোগ্য উপভোক্তাদের রেশন কার্ড বাতিল করার সময়সীমা বেঁধে দেওয়া হল। খাদ্য দফতরের (The Department of Food and Supply Government of West Bengal) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় যাঁদের নাম বাদ পড়েছে বা তথ্যে অসঙ্গতি মিলেছে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (RCMS) থেকে তাঁদের ডিজিটাল রেশন কার্ড (Dugital Ration Card) সংক্রান্ত সব ডেটা মুছে ফেলা হবে। অর্থাৎ এসআইআর পরবর্তী ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না রেশন!

নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত উপভোক্তা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিরুদ্ধে ইতিমধ্যে ‘SIR’ ট্রাইব্যুনালে আপিল করেছেন কিংবা সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধন আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাঁদের রেশন কার্ড এখনই বাতিল করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ কার্ড সক্রিয় থাকবে। রেশন বাতিলের ক্ষেত্রে মূলত পাঁচটি ক্যাটাগরি চিহ্নিত করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক, কারা রেশন পাবেন না-

  • • ১৬ ডিসেম্বর, ২০২৫-এ প্রকাশিত খসড়া ভোটার তালিকায় যে সমস্ত উপভোক্তা অনুপস্থিত, স্থানান্তরিত, মৃতবা যাঁদের নাম দু’বার রয়েছে এবং পরবর্তীতে যাঁরা ফর্ম-৬ জমা দিয়ে নাম নথিভুক্ত করেননি।
  • • রাজ্যে এসআইআর (SIR) চলাকালীন যে সমস্ত উপভোক্তার নাম কোনও বুথের সঙ্গে ম্যাপ করা যায়নি এবং শুনানির পর যাঁদের আবেদন বাতিল হয়েছে।
  • • খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকায় যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে তাঁদের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
  • • অ্যাডজুডিকেশনের পর যে সমস্ত নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
  • • বিধানসভা নির্বাচন চলাকালীন ‘ভোটার ইনফরমেশন স্লিপ’বিতরণের সময় যে সমস্ত উপভোক্তাকে অনুপস্থিত, মৃত বা স্থানান্তরিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

যাচাইকরণ প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এরিয়া ইন্সপেক্টরদের। তাঁরা নির্বাচন আধিকারিকের অফিস বা সিইও পোর্টাল থেকে বুথভিত্তিক বাদ যাওয়া ভোটারদের তালিকা সংগ্রহ করবেন।এরপর বাড়ি বাড়ি বা অনলাইন মডিউলের মাধ্যমে উপভোক্তার বর্তমান পরিস্থিতি যাচাই করবেন। কেউ যদি সিএএর জন্য আবেদন করে থাকেন তাহলে এরিয়া ইন্সপেক্টরকে সেই নথির কপি অফিসিয়াল পোর্টালে আপলোড করতে হবে। গোটা বিষয়টি মনিটর করবেন জেলা খাদ্য নিয়ামক দফতর। জেলাশাসক ও ডিরেক্টরেটের কাছে তাদের দৈনিক রিপোর্ট পাঠাতে হবে।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...