নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এরপরেই বিধানসভা অধিবেশন কক্ষের বাইরে তাঁর সঙ্গে তৃণমূলের (TMC) বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। স্বভাবতই কৌতুহল তৈরি হয় সাংবাদিক মহলে। পরে বিধানসভায় সাংবাদিক বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল জানান, নির্মাণ বন্ধ থাকলে বহু শ্রমিক সমস্যায় পড়বেন। সেই বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে ভেবে দেখার অনুরোধ জানিয়েছেন।
Sponsored

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনার জেরে আগামী চার সপ্তাহ কলকাতা পুর এলাকা ছাড়াও রাজারহাট-নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, সোনারপুর, বারুইপুর, বিষ্ণুপুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওই সময়ের মধ্যে সমস্ত অনুমোদিত নকশা এবং নির্মীয়মাণ প্রকল্পের নিরাপত্তা অডিট করা হবে। এই অডিটের জন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকছেন প্রশাসন, পুলিশ, দমকল, পিডব্লিউডি, শ্রম দফতর, কলকাতা পুরসভা, রাইটস, ইরকন এবং আইআইটি খড়্গপুরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, অডিটে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কোনও নির্মাণকাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না।
Sponsored

কিন্তু কাজ বন্ধ থাকলে বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে নির্মাণ শ্রমিকের কাজ করা মানুষগুলোর কী হবে? এদিন এই বিষয়টি নিয়ে বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রীর কাছে সিদ্ধান্তের পুনর্বিবেচনার আর্জি জানান কুণাল। পরে সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে তৃণমূল বিধায়ক জানান, "গুদাম ভেঙে পড়ার পর অডিটের জন্য শহরের নির্মাণকাজ নিয়ে মুখ্যমন্ত্রী যা পদক্ষেপ নিয়েছেন তাঁকে পূর্ণ সমর্থন করছি। একশোবার অডিট হোক, দুর্নীতি থাকলে বন্ধ করে দিন। কিন্তু দূরদূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসে নির্মাণশ্রমিক হিসেবে দৈনিক মজুরিতে কাজ করেন। এতদিন কাজ বন্ধ থাকলে তাঁদের বিরাট আর্থিক সংকটের মুখে পড়তে হবে।"
Sponsored

উত্তরে কি জানিয়েছেন শুভেন্দু কুণালের কথায়, মুখ্যমন্ত্রী নিজে সরকারিভাবে কিছু ঘোষণা না করলে এটা তাঁর পক্ষে বলা ঠিক নয়। তবে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি শুনেছেন। এবং প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থাও নিচ্ছেন বলে জানিয়েছেন।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
2h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
11h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago





