Friday, June 26, 2026

৪২-এ ৪২ টি ডিম খেতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

Date:

Share post:

ডিম খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন ৪২ বছরের এক ব্যক্তি। ব্যাস। আর অঘটন কে আটকায়। অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে মৃত্যু হল সুভাষ যাদবের।

চ্যালেঞ্জটি ছিল একসঙ্গে খেতে হবে ৫০ টি ডিম। যে পারবে সে পাবে ২ হাজার টাকা। চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশ জৌনপুরের বাসিন্দা সুভাষ যাদব। কিন্তু পরপর ৪১ টি ডিম খাওয়ার পর ৪২ নম্বর ডিমটি মুখে তুলতেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি। এরপর স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তিনি আর বাঁচেননি। পুলিশ সূত্রে খবর, সোমবার তিনি জৌনপুরের বিবিগঞ্জ বাজারে যান। সেখানে তাঁর এক বন্ধু বাজি ধরেন, কেউ যদি একসঙ্গে ৫০ টি ডিম খেতে পারে, তিনি ২ হাজার টাকা দেবেন। সুভাষ ডিম খেতে খেতে অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয়রা প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অ ব মেডিক্যাল সায়েন্সেসে রেফার করা হয়। সেই হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে তিনি মারা যান। ডাক্তাররা জানিয়েছেন, অতিরিক্ত খাদ্যগ্রহণই তাঁর মৃত্যুর কারণ।

আরও পড়ুন-গুরুজনরা সব সময়েই বেশি কথা বলেন, রাজ্যপাল প্রসঙ্গে কটাক্ষ পার্থর

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...