Friday, June 26, 2026

তৃণমূল নেতা-মন্ত্রীরাই হোয়াটসঅ্যাপে কল করেন! বলছেন সায়ন্তন

Date:

Share post:

ফোনে আড়িপাতা নিয়ে এবারে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর। তার অভিযোগ, রাজ্য সরকারের মন্ত্রী-আমলারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করেন। শুধু আমায় নয় রাজ্য বিজেপি সভাপতিকেও তাঁরা হোয়াটসঅ্যাপে কল করেন। তাঁরা স্বীকার করেন, মোবাইলে ফোন করা যাবে না। জেলাশাসক ও এসপিরাও নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ ছাড়া কথা বলেন না। অভিযোগ তাঁদের ফোনও ট্যাপ করা হয় রাজ্য সরকারের নির্দেশে। আমিও রাজ্য সভাপতিকে ফোন করি অন্য একটি গোপন নম্বরে। সেটায় আমাদের নাম নেই।

সায়ন্তনের দাবি, আগামী বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ২০০টির বেশি আসন পাবে। তাঁর যুক্তি, লোকসভায় আসলে বিজেপি ২১টি আসনে জিতেছে। বিজেপির আসন সংখ্যা ১৮ হলেও সায়ন্তনের ব্যাখ্যা আরামবাগে ১১০০ভোটে হেরেছে বিজেপি। সেখানে গণনা ভেস্তে দেওয়া হয়েছিল। আর কাঁথিতে রিগিং করে হারানো হয়েছে। এইরকম অন্তত ৩টি আসনে বিজেপি হেরেছে যেখানে বিজেপির জেতা নিশ্চিত ছিল। বিধানসভা ভোটে বিজেপি কমবেশি 200টির কাছাকাছি আসন পাবে। তৃণমূলের আসন ৩০ও পেরোবে না।

আরও পড়ুন – গুরুজনরা সব সময়েই বেশি কথা বলেন, রাজ্যপাল প্রসঙ্গে কটাক্ষ পার্থর

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...