Friday, March 27, 2026

মদের আসরে ঝগড়া, বন্ধুকে কী করলেন ২ তরুণ?

Date:

Share post:

মদের আসরে বন্ধুদের মধ্যে ঝগড়ার জেরে প্রাণ হারাতে হল এক তরুণকে। ঘটনাটি ঘটেছে গোবরডাঙা থানার বেলতলা এলাকায়। রবিবার, স্থানীয় বাসিন্দা প্রতাপ শীল পাশের পাড়ায় বিচিত্রানুষ্ঠানে যাবেন বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই প্রতাপের কোনও খোঁজ পাচ্ছিলেন না বলে অভিযোগ বাড়ি লোকেদের। সোমবার বিকেলে, বাড়ির পাশের একটি ঝোপের থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রতাপের বাবা পরিমল শীল, গোবরডাঙা থানায় দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। সোমবার রাতে, বেলতলা এলাকা থেকে প্রদীপ কর্মকার ও চঞ্চল প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করেছেন, রবিবার স্থানীয় জঙ্গলে বসে প্রতাপের সঙ্গেই মদ্যপান করছিলেন তাঁরা। সেই সময় তাঁদের মধ্যে বচসা বাধে। প্রতাপকে ধাক্কা মারলে সিমেন্টের পোস্টে বাড়ি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-কলেজ শিক্ষকদের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণায় উচ্ছ্বাস শিক্ষক মহলে

 

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...