Friday, June 26, 2026

কাশ্মীর থেকে আসা শ্রমিকদের এককালীন অর্থ ও বাড়ি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীর থেকে আসা শ্রমিকদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্যের অর্থমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কাশ্মীর থেকে যে 133 জন ফিরেছেন, তাঁদের রাজ্যের সমর্থন প্রকল্প থেকে এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, যাঁদের বাড়ি নেই, তাঁদের ‘বাংলার বাড়ি প্রকল্প’ থেকে বাড়ি করে দেওয়া হবে। এরপরেও যদি আরও কিছু প্রয়োজন হয়, তাহলে সেটা জেলাশাসকরা দেখে নেবেন বলেও প্রতিশ্রুতি দেন মমতা।

কাশ্মীরে সাগরদিঘি-র পাঁচ শ্রমিকের মৃত্যুর পরে, বাকি কর্মরত শ্রমিকদেরও ফিরিয়ে আনার ব্যবস্থা করে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১৩৩জন ফিরে এসেছেন। কিন্তু এই নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, বিষয়টি নিয়ে রাজনীতি করছে শাসকদল। একই সঙ্গে তারা প্রশ্ন তোলে এবার কী করবেন শ্রমিকরা? এদিনের মুখ্যমন্ত্রী ঘোষণা সব প্রশ্নের জবাব দিয়ে দিল বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন – গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হাসনাবাদ, গুলিবিদ্ধ ৪

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...