Site Logo

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

EBBS Desk·
ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন মহানাগরিক। আগেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) জানিয়েছিলেন, ফিরহাদ কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন। তাতে অনুমতি দেন দলনেত্রী।

Sponsored

Sranchi In Article

ফিরহাদ বলেন, মেয়র হিসেবে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড। একইসঙ্গে আমফানও বড় চ্যালেঞ্জ ছিল। সবকিছুতে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানুষের সমস্যা জানতে চাইলে হয়েছে টক টু মেয়র। বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ নিয়েছি।
নিকাশের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। পাম্পিং স্টেশন তৈরি করার ফলে জল জমে না।" আরও পড়ুন: চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

Sponsored

Merlin In Article

ফিরহাদের কথায়,"অনেক কাজ অসম্পূর্ণ থেকে গেল।
মানুষকে সব পরিষেবা দেওয়ার সম্ভব হচ্ছে না। আগামী দিনে ঠনঠনিয়ায় জল জমবে না সেদিন আমি থাকবো না। ‌ এভাবে চেয়ার আঁকড়ে বসে থাকতে পারবো না। আগামী দিনে যারা দায়িত্ব নেবেন তাঁদের শুভেচ্ছা। ‌চেয়ারের মর্যাদা রাখতে পারলাম না।"

Sponsored

Shyam Sundar In Article

ফিরহাদের মেয়রের পদ থেকে ইস্তফায় আবেগপ্রবণ তপন দাশগুপ্ত। জানান,"আমি কাল সার্টিফিকেট দিতে পারব কিনা জানিনা। সেই জন্যে আজ ছুটতে ছুটতে আসছিলাম। মেয়রের হাতে কোনও ক্ষমতা নেই। এখন যিনি কমিশনার হয়েছেন তিনি সব করছেন। কোনও কিছু করছেন না, কোনও ফাইল পাঠাচ্ছেন না মেয়রের কাছে। তাঁর হাতে কিছুই নেই তাঁর মেয়র থাকার কী মানে আছে। উনি ঠিকই করেছেন। এই পরিস্থিতি যারা তৈরি করেছেন তাঁরাই জানেন।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →