Saturday, June 27, 2026

তবে কি কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়তে চলেছে ‘বুলবুল’?

Date:

Share post:

বৃহস্পতিবার সকালেই গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ার কথা ‘মহা’-র। এর মাঝেই বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। ‘বুলবুল’ নামক ওই ঘূর্ণিঝড়ের প্রকোপে ভারতের পূর্ব উপকূল অশান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে রাস পূর্ণিমার আগে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আবহাওয়া সূত্রে খবর। এমনকী দু-তিনদিন এই পরিস্থিতি থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভারতীয় আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে গুজরাট এবং মহারাষ্ট্রের উপকূল এলাকা ও উত্তর প্রান্তে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মহা’। এর ফলে গুজরাটের জুনাগড়, গির, আমরেলি, ভাবনগর, সুরাট, বারুচ, আনন্দ, সোমনাথ, পোরবন্দর,আমেদাবাদ, রাজকোট ও ভাদোদরায় প্রবল বৃষ্টিপাত হওয়ার কথা। প্রচণ্ড বৃষ্টি হবে মহারাষ্ট্রের উপকূলবর্তী মুম্বই ও থানে-সহ বিভিন্ন এলাকায়। এছাড়া কেন্দ্রশাসিত দমন এবং দিউ আর দাদরা এবং নগর হাভেলির বাসিন্দারাও পড়তে পারে বৃষ্টির মুখে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...