Monday, March 30, 2026

তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৩ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি

Date:

Share post:

তৃণমূল নেতার খুনের ঘটনায় এবার জালে সুপারি কিলার। মহম্মদ আকবর নামে ওই দুষ্কৃতীকে নাগপুর থেকে গ্রেফতার করল পুলিশ। তার থেকে ১০ রাউন্ড গুলি ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি, শনিবার গভীররাতে হুগলি স্টেশন রোডে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাজবংশীকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির ত্রাস টোটন বিশ্বাসের সঙ্গী বাপি বিশ্বাসও ধরা পড়েছে। তার কাছে থেকে ৫০৮ রাউন্ড গুলি ও ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

ব্যান্ডেল স্টেশনের কাছেই রেললাইনের উপর খুন হন তৃণমূল নেতা দিলীপ রাম। সেই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। খুনের অভিযোগ ওঠে বিজেপির দিকে। ঘটনায় জড়িত সন্দেহে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। যদিও ইতিমধ্যেই তাঁদের জামিন মঞ্জুর করেছে আদালত। তদন্ত এগোনোর পরেই পুলিশের জালে ধরা পড়ে ৩ দুষ্কৃতী।

আরও পড়ুন – বাচ্চাদের মুখে মুখে চন্দ্রযান-২, এটাই সাফল্য! আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের সূচনায় বললেন মোদি

Related articles

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...