Friday, June 26, 2026

আফগানিস্তান ও ওমান ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা ভারতের

Date:

Share post:

সামনেই আফগানিস্তান ও ওমানের মুখোমুখি হবে ভারত। আগামী ১৪ নভেম্বর আফগানদের বিরুদ্ধে ও ১৯ নভেমবর ওমানের বিরুদ্ধে ২০২২ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনের পরীক্ষায় নামবে ইগর স্টিমাচের ছেলেরা। তাই তার জন্য ২৬ জনের দল ঘোষণা করা হয়েছে।

বুধবার স্টিমাচ যে দল ঘোষণা করেছেন তাতে দলে নতুন সদস্য হিসেবে জায়গা পেয়েছেন এটিকের গোলকিপার ধীরজ সিং। কিন্তু তরুণ এই গোলকিপার এই মরশুমে আইএসএলে একটা ম্যাচও খেলেননি। তাই তাঁকে দলে জায়গা দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ফুটবলমহলে। শুধু তাই নয়, ধারাবাহিকভাবে ভাল খেলেও দলে জায়গা পেলেন না সুব্রত পাল। তবে কামব্যাক হয়েছে এটিকের মিডফিল্ডার প্রণয় হালদারের। বাকি প্রায় সব একই আছে।

আরও পড়ুন – আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিকে-চুনীকে বিশেষ সম্মান

এবার এক ঝলকে দেখে নেওয়া যাক, ভারতের দল:
গোলকিপার- গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দার সিং, ধীরজ সিং
ডিফেন্ডার- প্রীতম কোটাল, নিশু কুমার, রাহুল ভেকে, আনাস, নরেন্দর, আদিল খান, সার্থক গোলুই, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই
মিডফিল্ডার- উদান্ত সিং, জ্যাকিচাঁদ সিং, লেন, রেনিয়ার ফার্নান্ডেজ, ভিনিত রাই, সাহাল, প্রণয় হালদার, অনিরুদ্ধ থাপা, লালাইনজুয়ালা ছাঙতে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, আশিক
ফরোয়ার্ড- সুনীল ছেত্রী,মনভীর সিং, ফারুক চৌধরী

আরও পড়ুন – অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য রানিদের

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...