Thursday, March 26, 2026

অলিম্পিকে পদক জেতাই লক্ষ্য রানিদের

Date:

Share post:

আমেরিকাকে হারিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা হকি দল। তবে এখানে আত্মতুষ্টি পেলেই চলবে না। আসল লক্ষ্য টোকিও অলিম্পিকে পদক জেতা। এমনটাই জানিয়েছেন ভারতের মহিলা হকি দলের অধিমায়ক রানি রামপাল।

আমেরিকাকে ৬-৫ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন ভারতের মহিলা হকি দলের খেলোয়াড়রা। এবার পালা অলিম্পিকে সোনা জেতার। এই বিষয়ে রানি বলেন, ‘আমরা সবে মাত্র একটা ধাপ পেরিয়েছি। এখনও বেশ কয়েকটা ধাপ পেরোতে হবে। এখন শুধুই ফোকাস আমাদের ২০২০ টোকিও অলিম্পিক। আর এর জন্য এখন থেকেই আমরা সব খুঁটিনাটি বিষয়ে খতিয়ে আলোচনা করব, প্র্যাকটিস করব। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ এখন যোগ্যতা অর্জনের পর টোকিও অলিম্পিকে পদক জিততে পারে ঙ্কিনা ভারতের মহিলা হকি দল, সেটাই দেখার।

আরও পড়ুন – প্রকাশিত হল গোলাপি বলে দিন-রাতের টেস্টের লোগো

Related articles

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...

বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা ও ভোট প্রস্তুতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক BSF-এর

আসন্ন বিধানসভা নির্বাচনকে (Election 2026) সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি এবং নির্বাচনে বিএসএফের (BSF) ভূমিকা নিয়ে রাজ্যপাল...