Thursday, April 9, 2026

স্ত্রী অনুষ্কার সঙ্গে জন্মদিন কাটানোর এক মুহূর্ত তুলে ধরেছেন কোহলি

Date:

Share post:

বর্তমানে ভারতীয় দলের থেকে সাময়িক বিশ্রাম নিয়ে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার ছিল তাঁর 31তম জন্মদিন। বিরাটের ক্রিকেট জার্নি নিয়ে একটি ভিডিও পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা দেয় বিসিসিআই। এরপর একে একে কোচ রবি শাস্ত্রী থেকে সচিন তেন্দুলকর, ভিভিএস লক্ষণ সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিরাটকে। কিন্তু এই মুহূর্তে অনুষ্কার সঙ্গে ভুটানে ছুটি কাটাচ্ছেন বিরাট। আর সেখানেই সেলিব্রিটি দম্পতি নিজেদের খাওয়ার মুহূর্তের এক ছবি পোস্ট করেছেন।

 

বিরাট ছবি পোস্ট করে লেখেন, ‘আমার জীবনসঙ্গিনীর সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য ভরা এক জায়গায় আসতে পেরে ভীষণ ভাল লাগছে। আর সকলকে ধন্যবাদ, যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।’ মুহুর্তের মধ্যে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Related articles

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men's Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই...

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে...

‘জয় বাংলা’ স্লোগানের ইতিহাস তুলে ধরে বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

''জানেন জয় বাংলা স্লোগানটা (Jai Bangla slogan) আমি কবে দিয়েছিলাম? ২০১৯ সালে যখন আপনাদের এখানে একটা গুন্ডা জিতেছিল...

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...