Tuesday, June 23, 2026

পাওয়ার বললেন, আমরা বিরোধী আসনেই বসব

Date:

Share post:

আজই দ্বিতীয়বারের জন্য এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের সংকটই ছিল তাঁদের বৈঠকের আলোচ্য। পরে পাওয়ার জানান, মহারাষ্ট্রের জনতা এনসিপি ও কংগ্রেসের জোটকে বিরোধী আসনে বসার জন্যই ভোট দিয়েছে। তাই জনাদেশ মেনে তাঁরা বিরোধী দলের দায়িত্বই পালন করবেন। পাওয়ার আরও বলেন, বিজেপি ও শিবসেনার মধ্যে 25 বছরের সম্পর্ক। তাই দুই দলেরই উচিত মহারাষ্ট্রের মানুষের স্বার্থে দ্রুত সমস্যা মিটিয়ে নেওয়া। প্রসঙ্গত, বিজেপিকে বাদ দিয়ে সরকার গড়ার জন্য 170 জন বিধায়কের সমর্থন শিবসেনার কাছে আছে বলে যে দাবি সঞ্জয় রাউত করেছিলেন তার বাস্তবতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পাওয়ার। এদিকে আজই মহারাষ্ট্র নিয়ে কথা বলতে বিজেপি মন্ত্রী নীতীন গডকড়ির সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল।

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...