Site Logo

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

EBBS Desk·
‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি। রাজ্যে নতুন সরকার এসে পুনর্বাসনের ব্যবস্থা না করেই গরিব খেটে-খাওয়া মানুষের রুটি-রুজি কেড়ে নিয়েছে। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলের ধরনামঞ্চ থেকে গর্জে উঠলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি তুললেন, হাজার হাজার হকারের পেটে লাথি মেরেছে। দোকান-ঘর ভেঙে দিয়েছে। তারা আজ সর্বহারা। এই অবস্থায় অবিলম্বে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে।

Sponsored

Sranchi In Article

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন রাতের অন্ধকারে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। কোনও পুনর্বাসন-পরিকল্পনা ছাড়াই তাঁদের জীবিকা মুছে ফেলা হচ্ছে। বঙ্গ বিজেপি নির্বাচনের আগে বড় মুখ করে বলেছিল ভয় আউট, রসা ইন। এখন তো দেখা যাচ্ছে উল্টোটা। বিজেপি ইন আর হকার আউট। হাজার হাজার পরিবার ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। রাতারাতি অসংখ্য পরিবারের বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে। এটাই হল বিজেপির ডবল ইঞ্জিন মডেল। ধনীদের জন্য আরাম ও ব্যবসা, আর গরিবদের জন্য কষ্ট ও বেদনা।

আরও পড়ুন - রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →