Friday, June 26, 2026

মামার বাড়িতে লুটপাটের ঘটনায় মাদকাসক্ত ভাগ্নি-সহ ধৃত ৩

Date:

Share post:

দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মামারবাড়িতে লুটপাটের ঘটনায় ভাগ্নি ঐন্দ্রিলা রায়কে গ্রেফতার করল পুলিশ। তার দুই শাগরেদ রূপম সমাদ্দার ও পবিত্র দেবনাথকেও গ্রেফতার করা হয়েছে। পবিত্র দক্ষিণ ২৪ পরগনার কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত।

জানা গিয়েছে, মাদকাসক্ত ঐন্দ্রিলা মামার কাছে ১৯ লক্ষ টাকা ধার চেয়েছিল। মামা ডা. অরূপকুমার দাস তা দিতে অস্বীকার করায় ডাকাতির সিদ্ধান্ত নেয় সে। বুধবার ভরদুপুরে হরিদেবপুর থানা এলাকার ৭/৫৬ ডায়মন্ড পার্কের আবাসনে গিয়ে নগদ দেড় লক্ষ টাকা ও আড়াই থেকে তিন লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেয় অভিযুক্তরা। বঁটি দিয়ে কোপানো হয় অরূপবাবুর কন্যা শাল্মলীকে।

আরও পড়ুন-রাজ্যে পুলিশ জেলা বাড়ানোর প্রস্তাব

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...