Saturday, March 28, 2026

নাটক শেষের পর আজ কি শোভনের পুনর্বাসন? জল্পনা দুরকম

Date:

Share post:

একবার দল বদল করে ফের পুরনো দলে ফেরার নাটক অব্যাহত। যে দলে থাকলে সুযোগ-সুবিধা বেশি পাওয়ার সম্ভাবনা বা প্রভাব-প্রতিপত্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ, সেই দল দেখে দলবদল। আবার কোনও কারণে না পোষালে কোনও অজুহাত দিয়ে প্রত্যাবর্তন! রাজ্যজুড়ে ইদানিং এমন বিচিত্র প্রবণতার মাঝে কলকাতার প্রাক্তন মেয়র-মন্ত্রী ও নারদ ঘুষকান্ডের অন্যতম অভিযুক্ত শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে পুনর্বাসনের সম্ভাবনা জোরালো হল। লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ভাল ফল করার পর দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা শোভন তাঁর বান্ধবীকে নিয়ে ভেড়েন গেরুয়া শিবিরে। গত 14 অগাস্ট স্বেচ্ছায় দিল্লি গিয়ে যোগ দেন বিজেপিতে। এরপর সংবাদমাধ্যমে বলেন, মমতার সরকারকে সরাতে যা যা দরকার করব। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের ছন্দপতন। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েও নিষ্ক্রিয় থেকে যান শোভন। আর কার্যত তাঁর মুখপাত্র হয়ে সংবাদমাধ্যমে নানা অভিযোগ করতে থাকেন তাঁর বান্ধবী। এরপর নারদ ও সারদা কান্ডে সিবিআই জেরার মুখে পড়তেই বদলায় পরিস্থিতি। চিত্রনাট্য সাজিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে ভাইফোঁটা নিতে তাঁর বাড়িতে ছুটে যান শোভন। কদিন পরেই ফেরে তাঁর ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থাও। মজার ব্যাপার, আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার ঘোষণা বা বিজেপিতে যোগ দিয়ে মমতার বিরুদ্ধে আনা প্রকাশ্য অভিযোগগুলি প্রত্যাহার কোনওটাই এখনও করেননি শোভন। যা বলার বলছেন তাঁর বান্ধবীই। তবু এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরেই জোর জল্পনা, আজ বৃহস্পতিবার দলীয় বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উপস্থিত থাকতে পারেন বিধায়ক শোভন। এমনকী ফিরে পেতে পারেন মন্ত্রিত্বও। বিজেপি ত্যাগের প্রকাশ্য ঘোষণা ছাড়াই তাঁর পুরনো দলে পুনর্বাসন সময়ের অপেক্ষা মাত্র। কারণ দলটির নাম তৃণমূল কংগ্রেস। অন্য সূত্রে খবর, দলের বৈঠকে থাকার আজ কোনো গ্রহণযোগ্য সূত্র বেরোয় নি এখনও। বিজেপি ছাড়ার ঘোষণার আগে দল তার নিজস্ব বৈঠকে ডাকবে কিনা, নেতারা দোটানায়। নেত্রীও এখনও স্পষ্ট নির্দেশ দেন নি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...