Saturday, June 27, 2026

ভাঙনের আশঙ্কায় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে শিবসেনা?

Date:

Share post:

জট অব্যাহত। বিজেপির উপর চাপ বাড়াতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দরকষাকষির পাশাপাশি দল ভাঙার আশঙ্কায় 56 জন বিধায়ককে গোপন জায়গায় সরানোর পরিকল্পনা করছে শিবসেনা, এমন জল্পনাও জোরদার। প্রশ্ন, এবার কি তাহলে কর্ণাটকের হোটেল-রাজনীতির পুনরাবৃত্তি দেখবে মহারাষ্ট্র? সকাল থেকে মুম্বইয়ের হোটেল ট্রাইডেন্টের সামনে বিশাল পুলিশ মোতায়েন দেখে স্থানীয় স্তরে জল্পনা তীব্র। শিবসেনা বৃহস্পতিবার কড়া অভিযোগ এনেছে জোট শরিক বিজেপির বিরুদ্ধে। বলা হয়েছে, সেনা বিধায়কদের ভাঙাতে অনৈতিক উপায় অবলম্বন করছে বিজেপি। নতুন বিধায়কদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। কিন্তু এর পরেও শিবসেনা বিধায়করা ঐক্যবদ্ধ আছেন। এই পরিস্থিতিতে আজ শিবসেনার বিধায়ক ও নেতাদের নিয়ে মাতোশ্রীতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন উদ্ধব ঠাকরে। ঘন্টাখানেকের বৈঠক শেষ হয় দুপুর 1 টার পর। বৈঠকে বিধায়ক ও নেতারা বলেন, উদ্ধবের সিদ্ধান্তই চূড়ান্ত। সর্বসম্মতভাবে তা সবাই মানবে। 50:50 ফর্মূলায় আড়াই বছরের মুখ্যমন্ত্রিত্বের দাবি থেকে সরা হবে না।

আরও পড়ুন-অযোধ্যা নিয়ে সম্প্রীতি রক্ষার নির্দেশ মোদির

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...