Saturday, March 28, 2026

দূষণ বড় বালাই, শিব-দুর্গা-কালীর মুখেও মাস্ক

Date:

Share post:

দূষণই নাজেহাল দিল্লিবাসী। কমবেশি দূষণ ছড়িয়েছে তার আশেপাশের অঞ্চলেও। নাজেহাল মানুষজন। বাদ নেই দেবদেবীরাও। বারাণসীর শিবপার্বতী মন্দিরের শিব, দুর্গা, কালী সহ দেবদেবীদের দূষণের কবল থেকে বাঁচাতে মাস্ক পরালেন পুরোহিতরা। মন্দির কর্তৃপক্ষের মতে, তারা বিশ্বাস করে, এই বিগ্রহরা জীবন্ত। তাই বিষাক্ত বায়ুতে যদি মনুষ্য সমাজের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে আরাধ্যদেরই বা হবে না কেন? সেই কারণেই এই মাস্কের ব্যবস্থা।

অনেকে আবার এটাকে একটা প্রতীক হিসেবে দেখছেন। বিগ্রহের মুখে মাস্ক পরিয়ে দূষণের তীব্রতা বোঝানো হচ্ছে। তবে এতসবের পরেও দূষণ কমানোর কী পদক্ষেপ করা হচ্ছে তা নিয়ে প্রশাসনের তরফে সদুত্তর মেলেনি।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...