Wednesday, June 10, 2026

শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি, মমতার কথায় হাততালির ঝড়

Date:

Share post:

শাহরুখ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর। নিজেই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন দিদির আমন্ত্রণ তিনি ফেরাতে পারেন না। আর এই চলচ্চিত্র উৎসবের মধ্যমণি মুখ্যমন্ত্রী কিং খান সম্বন্ধে বললেন, ও সাধারণ কিন্তু অসাধারণ। ওর কোন অহংকার নেই। কোনোওরকম তারকাসুলভ মনোভাব নেই। ঐদ্ধত্য নেই। সেই কারণে ওকে ভাল লাগে। ওকে নিজের ভাই বলে মনে করি। এরপর বাংলার দুর্গাপূজায় ওকে আমন্ত্রণ করছি। তারপরেই অনুকরণীয় ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বললেন, শাহরুখ নো ছুট্টি, তাহলে কাট্টি। তারপরে আর একবার প্রশংসা। ও যেমন আপনাদের প্রিয়, সারা পৃথিবীরর প্রিয়, সেরকম আমাদেরও। শুধু শাহরুখকে নয়, রাখি গুলজার, মহেশ ভাট থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রের সব তারকার নাম এক এক নাম নিয়েছেন। এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্যই বক্তব্যের একবারে শেষ দিকে সগর্বে বলেছেন এমন চলচ্চিত্র উৎসব পৃথিবীতে দুটি হয় না।

Related articles

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...