Friday, April 10, 2026

রায়ের রিভিউ চাইবে বাবরি কমিটি

Date:

Share post:

অযোধ্যা রায়ে সন্তুষ্ট নয় বাবরি অ্যাকশন প্যানেল। রায় ঘোষণার পর প্যানেলের আইনজীবী জাফারাব জিলানি সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন জমা দেব। আমরা সুপ্রিম কোর্টকে নিশ্চয়ই সম্মান করি, কিন্তু আমাদের আপত্তির নিষ্পত্তি হোক এটাও চাইব। তাই আমরা ফের আদালতের শরণাপন্ন হব। জিলানি বলেন, শরিয়তে মসজিদের জমির অধিকার অন্য কাউকে দেওয়াও যায় না, ছাড়াও যায় না। সেক্ষেত্রে মসজিদের জমির অধিকার কীভাবে ছাড়া সম্ভব? একইসঙ্গে জিলানি বলেন, সবাইকে বলব একতা ও শান্তি বজায় রাখুন। আমরা কেউ কারুর শত্রু নই। সব ধর্মের মধ্যে সম্প্রীতি রক্ষা করা উচিত। কেউ কারুর বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ দেখাতে রাস্তায় নামবেন না।

Related articles

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার,...

১৩-১৬ এপ্রিল বাড়বে গরম! সতর্ক থাকার বার্তা মৌসম ভবনের

উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহের জেরে ১৩ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় গরম ও আর্দ্র পরিস্থিতি দেখা দেওয়ার...

আবার অবমাননা! রানি রাসমনির নাম বিকৃতি শাহের, তোপ তৃণমূলের

শুধুমাত্র ভোটের কারণেই বাঙালি প্রেম জেগে ওঠে বিজেপির নেতাদের, তা আরও একবার প্রমাণ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...