Tuesday, April 7, 2026

“আতঙ্ক ছড়াবেন না” নবান্নের কন্ট্রোলরুম থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

“ঘূর্ণিঝড় ‘বুলবুল’-র মোকাবিলায় প্রশাসনের তরফে সমস্ত রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। অযথা আতঙ্ক ছড়াবেন না।” উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই ১ লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের কন্ট্রোলরুম থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। দফায় দফায় আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, দক্ষিণ 24 পরগনা সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে সমুদ্রোপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ত্রাণ শিবির করে রাখা হয়েছে তাঁদের। রবিবার স্কুল বন্ধ। বুলবুলের পরিস্থিতি দেখে সোমবারও ওইসব অঞ্চলের স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ত্রাণ শিবিরে পাশাপাশি প্রচুর জায়গায় রান্নার ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসনকে সব সময় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে ঘূর্ণিঝড় বুলবুল-এর অবস্থান ১৮০ কিলোমিটার দূরে। রাত ৮ থেকে রাত ১১টার মধ্যে সাগরদ্বীপ ও খেমুপোড়ার মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর।

ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল এলাকায়। ধীরে ধীরে ঝড়ের গতিবেগ বৃদ্ধি পাবে। স্থলভাগে আছড়ে পড়ার সময় অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল-এর গতি সর্বোচ্চ হতে পারে ১৩৫ কিলোমিটার।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...